স্বাস্থ্যকণ্ঠ
৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড দলে ইতিহাস: প্রথম প্রকাশ্য মুসলিম ফুটবলার জেড স্পেন্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে ইংল্যান্ড ফুটবল দল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের ফুল-ব্যাক জেড স্পেন্স। এর মধ্য দিয়েই ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি কারণ ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে জার্সি গায়ে তোলা প্রথম প্রকাশ্য মুসলিম খেলোয়াড় হতে চলেছেন স্পেন্স।

২৫ বছর বয়সী এই ডিফেন্ডার তার ডাক পাওয়ার বিষয়টি আনন্দ ও বিস্ময় নিয়ে গ্রহণ করেছেন। স্পেন্স বলেন, এটা সত্যিই এক আশীর্বাদ। অসাধারণ ব্যাপার। আমি কখনো ভাবিনি আমিই প্রথম মুসলিম খেলোয়াড় হবো। এটি আমার জন্য অনন্য অনুভূতি।

লন্ডনে জন্ম নেওয়া স্পেন্সের মা কেনিয়ান এবং বাবা জ্যামাইকান। তিনি অভিনেত্রী কার্লা সিমোন স্পেন্সের ছোট ভাই। ধর্মীয় বিশ্বাসকে জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে বর্ণনা করে তিনি আরও বলেন,  প্রথমত, আল্লাহই সেরা। আমি সবসময় প্রার্থনা করি এবং আল্লাহকে ধন্যবাদ জানাই। সুখ-দুঃখে আমি বিশ্বাস করেছি, আল্লাহ আমার পাশে আছেন।

ক্লাব ক্যারিয়ারে নানা বাধা পেরিয়ে টটেনহ্যামের জার্সি গায়ে অভিষেক করেছেন স্পেন্স। ধারে বিভিন্ন ক্লাবে খেলার পর এ মৌসুমেই ইউরোপা লিগ শিরোপা জয় করে নতুন প্রেরণা পেয়েছেন তিনি। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি।

স্পেন্স আশা করেন, তার পথচলা শুধু মুসলিম নয়, বরং সব ধর্ম বর্ণের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে।  আমি যদি পারি, তবে আপনিও পারবেন। বিশ্বাস রাখুন  মনোযোগ দিন সবই সম্ভব বলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০