স্বাস্থ্যকণ্ঠ
৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতের রায়ে গুগলকে তথ্য ভাগ করতে হবে, একচেটিয়া চুক্তি আর নয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনলাইন সার্চ বাজারে আধিপত্য নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে বড় ধরনের ধাক্কা খেল গুগল। মার্কিন ফেডারেল আদালতের ডিসট্রিক্ট জজ অমিত মেহতা রায়ে জানিয়েছেন, গুগলকে তাদের ক্রোম ওয়েব ব্রাউজার বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিক্রি করতে হবে না। তবে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সার্চ-সংক্রান্ত তথ্য ভাগ করে নিতে হবে এবং একচেটিয়া চুক্তি আর করা যাবে না। খবর বিবিসি।

মার্কিন বিচার বিভাগ চাইছিল, ক্রোম ব্রাউজার আলাদা করে বিক্রি করতে হবে। কিন্তু আদালত মনে করেছে, সেটি উপযুক্ত সমাধান নয়। এ রায়ের ফলে গুগল ক্রোম ও অ্যান্ড্রয়েড নিজেদের মালিকানায় রাখতে পারবে, তবে বাজার নিয়ন্ত্রণে একচেটিয়া প্রভাব খাটানো যাবে না।

রায়ের পর গুগল একে নিজেদের জন্য  জয়  বলে অভিহিত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এআই প্রযুক্তির উত্থানের ফলে ব্যবহারকারীরা বিভিন্ন বিকল্প পাচ্ছে এবং প্রতিযোগিতা আগের চেয়ে তীব্র হয়েছে।

তবে আদালতের পূর্ববর্তী পর্যায়ে বিচারক বলেছিলেন, গুগল অন্যায্য কৌশল ব্যবহার করে একচেটিয়া আধিপত্য কায়েম করেছিল, যা মার্কিন প্রতিযোগিতা আইনের লঙ্ঘন। সর্বশেষ রায়ে তিনি উল্লেখ করেন, পুরো প্রতিষ্ঠান ভাঙা সমাধান নয়।

মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাবিগেইল স্লেটার বলেন, আজকের রায় প্রতিযোগিতা ফিরিয়ে আনার গুরুত্ব স্বীকার করেছে। তবে এটি লক্ষ্য অর্জনে যথেষ্ট হয়েছে কি না, তা আমরা এখনো মূল্যায়ন করছি।

রায়ের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি বেড়ে গেছে। এতে অ্যাপল, স্যামসাং ও মটোরোলার মতো স্মার্টফোন নির্মাতারাও উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

শুনানিতে আরও প্রকাশ হয়, গুগল বিগত বছরগুলোতে অ্যাপল, মজিলা ও অন্যান্য কোম্পানিকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকতে এবং পণ্য প্রি-লোডের জন্য বিলিয়ন ডলার ব্যয় করেছে। শুধু ২০২১ সালেই এই খাতে গুগলের খরচ ছিল ২৬ বিলিয়ন ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০