স্বাস্থ্যকণ্ঠ
৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাতারবাড়ীকে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের ‘মিডা’ উদ্যোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) গঠন করেছে সরকার। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সভাপতি আশিক চৌধুরী। সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কমোডর তানজিম ফারুক ও সারওয়ার আলম।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এই নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, লজিস্টিকস, জ্বালানি ও বিদ্যুৎ, উৎপাদনশিল্প এবং মৎস্যশিল্প—এই চারটি খাতকে সমন্বিতভাবে গড়ে তোলাই মিডার মূল লক্ষ্য। এর মাধ্যমে গভীর সমুদ্রবন্দর, জ্বালানি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র ও অর্থনৈতিক অঞ্চলগুলো একসাথে কাজ করবে।

আশিক চৌধুরী বলেন, “গভীর সমুদ্রবন্দরের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গভীরতা, শিল্পাঞ্চল গড়ে তোলার পর্যাপ্ত জমি এবং আন্তর্জাতিক শিপিং লাইনে সরাসরি প্রবেশাধিকার থাকার কারণে মহেশখালী-মাতারবাড়ী অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে।”

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর সমীক্ষার বরাতে তিনি জানান, আগামী ২০–৩০ বছরে এ অঞ্চলে ৬০ থেকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হতে পারে। এর মধ্যে ৪৭–৪৮ বিলিয়ন ডলার আসবে বেসরকারি খাত থেকে, যার প্রায় ১০ শতাংশ হবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই)। এতে দেশের জিডিপিতে প্রায় ১৫০ বিলিয়ন ডলার সংযোজন হবে।

প্রকল্পের সম্ভাবনা

  • দীর্ঘমেয়াদে প্রায় ২৫ লাখ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।
  • পর্যটনের প্রবৃদ্ধি দেড়গুণ বাড়বে।
  • এলপিজি আমদানির খরচ কমায় একটি ১২ কেজি সিলিন্ডারের দাম প্রায় ৫০ টাকা কমতে পারে।
  • দেশের উৎপাদনশিল্পে আগামী ৩০ বছরে প্রায় ১০ শতাংশ অবদান রাখবে।

প্রধান খাতসমূহ

  1. বন্দর ও লজিস্টিকস – মাতারবাড়ী বন্দর প্রাকৃতিকভাবে ১৮.৫ মিটার গভীর, যেখানে বড় জাহাজ সরাসরি ভিড়তে পারবে। এতে দেশের বাল্ক ট্রাফিকের ২৫% ও কনটেইনার ট্রাফিকের ৪৫% সামলানো সম্ভব হবে।
  2. উৎপাদনশিল্প – ইস্পাত, অটোমোবাইল, ইলেকট্রনিকস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণসহ ৯টি খাত চিহ্নিত।
  3. জ্বালানি ও বিদ্যুৎ – বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে এলএনজি ও এলপিজি আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়ানোর পরিকল্পনা।
  4. মৎস্যশিল্প – মাছ ধরা ও প্রক্রিয়াজাতকরণকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।

আশিক চৌধুরী বলেন, এ হাব দেশের অর্থনীতিকে বহুমাত্রিক প্রবৃদ্ধি দেবে। একইসাথে এটি কক্সবাজারকে একটি দীর্ঘমেয়াদি আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০