স্বাস্থ্যকণ্ঠ
৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের ভোটে ক্ষমতায় এলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে বিএনপি: আমীর খসরু

আমীর খসরু
আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানো হবে। পাশাপাশি দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে এবং এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এসব পরিকল্পনা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ বলে জানান তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ আয়োজিত ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল।

আমীর খসরু বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। কিন্তু কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশ এগোবে না। বিপ্লব-পরবর্তী দেশগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করেছে বলেই উন্নতি করেছে। বাংলাদেশেরও দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণতন্ত্র শুধু ভোট নয়, বরং প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার ও সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার বিষয়।

সেমিনারে ড. আসাদুজ্জামান রিপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। তবে বিএনপির ৩১ দফায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, গণভবনকে হাসিনা স্বৈরাচারের আঁতুড়ঘর বানিয়েছিল, সেটি ভেঙে দিয়েছে তরুণরা। ক্ষমতা চিরস্থায়ী নয়, চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগোতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০