
টলিউডে নায়ক-নায়িকাদের বন্ধুত্ব কিংবা প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তবে সম্প্রতি আলোচনায় এসেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে। গুঞ্জন চলছে, দুজনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল!
শ্রীলেখার বক্তব্য
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন শ্রীলেখা মিত্র। তিনি জানান, পরিচালক স্বপন সাহার প্রস্তাবেই বাংলাদেশের একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবির নাম ছিল ‘সিংহ পুরুষ’। সেখানেই ফেরদৌসের সঙ্গে প্রথম পরিচয়।
শ্রীলেখা বলেন, “পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমার নাম বলেছিলেন। ছবির নাম সিংহ পুরুষ’। ওই ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিল ফেরদৌস। ছবির সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।
গুঞ্জনের সূত্রপাত
সেই পরিচয় থেকেই ফেরদৌস ও শ্রীলেখার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে দাবি করেন অনেকে। আর সেখান থেকেই শুরু হয় প্রেমের গুঞ্জন। তবে বিষয়টিকে তিনি কখনো প্রকাশ্যে স্বীকার করেননি।
প্রসঙ্গত
ফেরদৌস আহমেদ বাংলাদেশের সিনেমার জনপ্রিয় নায়ক, যিনি একাধিকবার ভারতীয় ছবিতেও অভিনয় করেছেন। অন্যদিকে শ্রীলেখা মিত্র টলিউডের একজন আলোচিত অভিনেত্রী। তাদের সম্পর্ক নিয়ে নেটিজেনদের আলোচনা এখনো অব্যাহত।
মন্তব্য করুন