স্বাস্থ্যকণ্ঠ
২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পন্সর ছাড়াই মাঠে নামছে ভারত, এশিয়া কাপে জার্সিতে নেই কোনো লোগো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় সরকারের নতুন নিয়মের কারণে জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সর ‘ড্রিম ১১’-এর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। অনলাইন গেমিং সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বাধ্য হয়ে বিদায় নিতে হলো এই জনপ্রিয় ফ্যান্টাসি গেম প্ল্যাটফর্মকে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে নতুন স্পন্সর খোঁজার উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে, আগ্রহী সংস্থাগুলো আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র জমা দিতে পারবে। তবে ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হওয়ায় টুর্নামেন্টে ভারতীয় দলকে স্পন্সরবিহীন জার্সি গায়েই মাঠে নামতে হবে।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “অনলাইন গেমিং, জুয়া কিংবা ক্রিপ্টো সংশ্লিষ্ট কোনো সংস্থার সঙ্গে ভবিষ্যতে আর কখনো চুক্তি করবে না বোর্ড।” এ কারণে স্পন্সরের আবেদন থেকে ১০ ধরনের প্রতিষ্ঠানকে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন গেমিং, জুয়া, ক্রিপ্টো ব্যবসা, মদ ও তামাক কোম্পানি, পর্নোগ্রাফি প্রতিষ্ঠান, ক্রীড়া পোশাক, ব্যাংক ও আর্থিক সেবা, নন-ব্যাংকিং সংস্থা, ঠান্ডা পানীয় কোম্পানি, ইলেকট্রনিক পণ্য নির্মাতা (পাখা, মিক্সার -গ্রাইন্ডার, তালা) এবং বীমা কোম্পানি।

আগ্রহী ভারতীয় সংস্থাগুলোকে আবেদনপত্র সংগ্রহের জন্য ৫ লাখ রুপি এবং বিদেশি সংস্থাকে ৫,৬৭৫ ডলার অফেরতযোগ্য ফি জমা দিতে হবে। বিসিসিআই আশা করছে, আগামী তিন বছরে নতুন স্পন্সর থেকে অন্তত ৪৫০ কোটি রুপি আয় করা সম্ভব হবে।

সব মিলিয়ে এশিয়া কাপ শুরুর আগে প্রধান স্পন্সর পাওয়ার সম্ভাবনা কম হলেও, বিসিসিআই কর্মকর্তারা আশাবাদী যে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগেই নতুন স্পন্সর নিশ্চিত হয়ে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০