স্বাস্থ্যকণ্ঠ
২ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আবারও ভূমিকম্প, রবিবারের তাণ্ডবের পর নতুন আতঙ্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মঙ্গলবার ভোররাতে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই কম্পন স্থানীয় সময় রাত ১২টা ২৯ মিনিটে অনুভূত হয়।

এর আগে রবিবার গভীর রাতে একই এলাকায় ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত এক হাজার ৪০০ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কুনার প্রদেশেই সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে ১,৪১১ জন নিহত এবং ৩,১২৪ জন আহত হয়েছেন। নানগারহার প্রদেশেও প্রাণহানি হয়েছে।

মঙ্গলবারের ভূমিকম্প পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাদের পর্যবেক্ষণে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। কেন্দ্রস্থল ছিল দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে।

কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান বলেন, প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাতেই নতুন ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, পরাঘাত বা আফটারশক নিয়মিত হচ্ছে।

ভূমিকম্পের পর থেকে কুনার ও নানগারহারের দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধার তৎপরতা চলছে। স্থানীয়রা খালি হাতে ধসে যাওয়া কাদামাটি ও পাথরের ঘরবাড়ি সরিয়ে জীবিতদের খুঁজছেন। জরুরি সেবাদানকারী দলগুলো এখনো বহু গ্রামে আটকে থাকা আহতদের সরিয়ে নিতে চেষ্টা করছে।

জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইন্দ্রিকা রাতওয়াত্তে সতর্ক করেছেন, এই ভয়াবহ ভূমিকম্পে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০