স্বাস্থ্যকণ্ঠ
২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওষুধ নয়, জীবনযাত্রা পরিবর্তনেই দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ সম্ভব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের অধিকাংশ মানুষ এখন হৃদরোগ, ডায়াবেটিস, স্ট্রোক ও ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত। শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশুদের মধ্যেও অ্যালার্জি, শ্বাসকষ্ট, স্থূলতা ও দাঁতের জটিলতার প্রবণতা বাড়ছে উদ্বেগজনক হারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস পরিবর্তন করলেই এসব অসংক্রামক রোগ অনেকাংশে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বৈজ্ঞানিক সেমিনারে এমন মতামত তুলে ধরেন বিশেষজ্ঞরা। বাংলাদেশস্থ আমেরিকান ওয়েলনেস সেন্টারের (এডব্লিউসি) উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালটেন্ট অধ্যাপক ড. মজিবুল হক। তিনি তার নতুন বই ‘সুস্থতার মূলমন্ত্র’ উন্মোচন করেন। একই মঞ্চে স্বাস্থ্য বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল হেলথ২৪-এরও মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডব্লিউসির চেয়ারম্যান মো. মাহবুবুল হক এবং প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. মজিবুল হক বলেন, অতিরিক্ত পোল্ট্রি ডিম, দুধ ও মাংস শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রতিদিন অজান্তেই আমরা যে অ্যান্টিবায়োটিক শরীরে নিচ্ছি, তার বড় অংশ আসছে এই খাবারগুলো থেকে। ফলে অন্ত্রের উপকারী জীবাণু ধ্বংস হচ্ছে এবং শরীর নানা রোগে ভুগছে।

তিনি প্রাকৃতিক খাদ্যের প্রতি ঝুঁকতে পরামর্শ দিয়ে বলেন, বেশি করে শাকসবজি, ফলমূল, মাছ, ডাল ও আঁশযুক্ত খাবার খাওয়া, আর তেল, চিনি ও লবণ কমানো, পাশাপাশি নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানোই সুস্থ জীবনের মূলমন্ত্র।

স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান তার বক্তৃতায় বলেন, চিকিৎসা খরচ কমাতে হলে আমাদের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার দিকে যেতে হবে। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত পরীক্ষা ও সচেতন জীবনযাপনই দীর্ঘ ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০