স্বাস্থ্যকণ্ঠ
২ সেপ্টেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদের বিক্ষোভে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় সেনা ও পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে দলটির নেতারা। অভিযোগ করা হয়েছে, ঘটনার চারদিন পার হলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার, এমনকি তদন্ত কমিটিও গঠন করা হয়নি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এ দাবি জানান।

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, ডিএমপি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিলেও চার দিন পেরিয়ে গেল, এখনও কোনো কমিটি হয়নি। আমরা জানতে চাই, হামলাকারীদের রক্ষায় কারা চাপ দিচ্ছে? গণমাধ্যমে দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃখপ্রকাশ বা আশ্বাস পাইনি।

তিনি আরও অভিযোগ করেন, আমরা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, রক্ত দিয়েছি। অথচ আজ সেই বিপ্লবীদের ওপর সেনা ও পুলিশ হামলা চালিয়েছে। জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে, গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তাদের কর্মসূচি হচ্ছে।

আবু হানিফ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এ দায় এড়াতে পারেন না, তাই তাকে পদত্যাগ করতে হবে। হামলায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং ব্রিগেডিয়ার জামসের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।”

এসময় তিনি তিন দফা দাবি জানান;
১. নুরুল হক নূরের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা,
২. স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ,
৩. যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, একই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ ঘোষণা করা।

সভায় নেতারা ঘোষণা দেন, আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০