স্বাস্থ্যকণ্ঠ
১ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন বিএনপির প্রধান কাজ: আমীর খসরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি আলমাস সিনেমার সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন আমাদের প্রধান কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা। এজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের মালিকানা পুনরুদ্ধার করতে হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে তার নেতৃত্বে র‌্যালিটি আলমাস সিনেমা হল থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি, জুবলী রোড, এনায়েত বাজার, তিন পুলের মাথা হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

আমীর খসরু বলেন, নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা। মানুষের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, তার দেশপ্রেম ও উন্নয়নের উদ্যোগে বিএনপি আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে সেই পথচলা অব্যাহত থাকে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে বিএনপি।

দেশের স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য কোনো খরচ করতে হবে না।” পাশাপাশি দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বড় আকারের বিনিয়োগের প্রস্তুতির কথাও তুলে ধরেন।

আমীর খসরু বলেন, শুধু রাজনীতিই নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ণ করতে হবে। এ জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়ার ঘোষণা দেন তিনি। কামার, কুমারসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের ঘরে বসে উৎপাদন করে বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করা হবে বলেও আশ্বাস দেন।

তিনি যোগ করেন, শেয়ার বাজার, ব্যাংকিংসহ অর্থনীতির সব খাত সুষ্ঠুভাবে পরিচালনা করে সাধারণ মানুষকে ব্যবসা ও চাকরির সুযোগে অংশীদার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০