স্বাস্থ্যকণ্ঠ
১ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ডলারের রেমিট্যান্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ে এ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গত মাসে (জুলাই) রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি ডলার, যা প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। অর্থাৎ আগস্টে আয় কিছুটা কমলেও সামগ্রিক প্রবাহ স্থিতিশীল রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) প্রবাসী আয়ের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৯০ কোটি ডলার। গত বছর একই সময়ে এ অঙ্ক ছিল ৪১৪ কোটি ডলার।

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ দেখা গেছে। পুরো অর্থবছরে দেশে এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা তখন পর্যন্ত দেশের সর্বোচ্চ রেকর্ড।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিকতা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা, ডলারের জোগান বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরিয়ে আনছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০