স্বাস্থ্যকণ্ঠ
১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিজিওথেরাপিকে সরকারি স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্তির দাবি বিশেষজ্ঞদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের স্বাস্থ্যসেবা খাতে নানা অগ্রগতি হলেও এখনো উপেক্ষিত রয়েছে ফিজিওথেরাপি সেবা। বিশেষজ্ঞরা বলছেন, সংকটকালীন বা অতিজরুরি স্বাস্থ্যসেবায় এ শাখাকে গুরুত্ব না দেওয়ায় দীর্ঘমেয়াদি পুনর্বাসন, ব্যথা নিয়ন্ত্রণ এবং রোগীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্ম বাংলাদেশ আয়োজিত এক অংশীজন সভায় বক্তারা ফিজিওথেরাপিস্টদের সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির আহ্বান জানান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. তসলিম উদ্দিন বলেন, জাতিসংঘের হিসেবে দেশে প্রায় ১৬ শতাংশ মানুষ প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছেন। তাদের পুনর্বাসন সমন্বিত টিমওয়ার্ক ছাড়া সম্ভব নয়। অথচ অতিজরুরি স্বাস্থ্যসেবায়ও ফিজিওথেরাপি উপেক্ষিত। তিনি বলেন, ফিজিওথেরাপিস্টদের প্রথমে স্বীকৃত স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে, না হলে আইনগতভাবে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবেন না।

তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়ার চিকিৎসার অভিজ্ঞতা প্রমাণ করেছে ফিজিওথেরাপির কার্যকারিতা। যদি দেশে শক্তিশালী ইনস্টিটিউট ও প্রশিক্ষণব্যবস্থা গড়ে উঠত, তবে অনেক রোগীকেই বিদেশে যেতে হতো না।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, প্রতিবছর ৮০০–৯০০ জন ফিজিওথেরাপিস্ট বের হলেও দেশে এখনো মাত্র ছয় হাজারের বেশি আছেন। উপজেলা পর্যায়ে তাদের নিয়োগ দেওয়া গেলে এ সেবা সারা দেশে পৌঁছে যেত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল হামিদ বলেন, স্বাস্থ্যসেবা টিমওয়ার্ক ছাড়া সম্ভব নয়। জুলাই বিপ্লবে আহতদের পুনর্বাসনেও ফিজিওথেরাপির অপরিহার্য ভূমিকা ছিল। বিএমডিসি ও রিহ্যাব কাউন্সিলের সমন্বয় হলে এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে খাতে বড় অগ্রগতি হবে।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম শাহাদাত হোসেন বলেন, “এখানে একটা গ্যাপ আছে। ডাক্তার এসেস করে, আমরা পারি না অথচ আমাদের এসেসমেন্ট করার যোগ্যতা আছে।” তিনি আরও বলেন, প্রতিদিন সিআরপি-তে এক হাজার রোগী যায়, যা প্রমাণ করে ফিজিওথেরাপির ব্যাপক প্রয়োজনীয়তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০