স্বাস্থ্যকণ্ঠ
১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর কালুখালীতে অগ্নিকাণ্ডে জামায়াতের কার্যালয়সহ কয়েকটি দোকান পুড়ে ছাই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়সহ বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, ইউনিয়নের ফজলু শেখের রাইস মিলে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে রাইস মিলের একটি কক্ষ, একটি সেলুন, একটি মুদি দোকান, একটি চায়ের দোকান এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয় সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আ. বর বলেন, “অগ্নিকাণ্ডে আমাদের কার্যালয়ও পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা হবে। ধারণা করা হচ্ছে, এটি একটি স্বাভাবিক অগ্নিকাণ্ড।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালুখালী ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, “আমাদের একটি ইউনিট ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সরকার ও স্থানীয় প্রশাসনের সহায়তা প্রত্যাশা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০