
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাহমিদ সামিন দাবি করেছেন, সহকর্মী ইউটিউবার তৌহিদ আফ্রিদি ক্ষমতাসীন মহল ও বিশেষ করে প্রাইম মিনিস্টারস অফিসের (পিএমও) সহায়তা পেয়েই বিভিন্ন বিতর্ক থেকে রক্ষা পেয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) এক বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেন, আজ তৌহিদ আফ্রিদি তৌহিদ আফ্রিদি হয়ে উঠতে পারত না, যদি না ডিবি প্রধান তাকে আশকারা দিতেন বা তার বাবা কিংবা বড় বড় ক্ষমতাবানরা তাকে সাপোর্ট করতেন।
সামিন জানান, তৌহিদ আফ্রিদি তাকে নিজেই বলেছিলেন— মুনিয়া ঘটনার সময় কল রেকর্ড ফাঁস হলেও তিনি রক্ষা পেয়েছিলেন পিএমওর কারণে। আফ্রিদির কথায়, “দেখ, প্রাইম মিনিস্টার অফিস আমাকে কত ভ্যালু দেয়, তারা আমাকে সব দিক দিয়ে শেল্টার দিয়েছে।
মুনিয়ার মৃত্যুর সময়কার ঘটনা টেনে সামিন বলেন, কল রেকর্ড ফাঁস হওয়ার পরও তৌহিদ আফ্রিদি নিজের প্রভাবশালী যোগাযোগের কারণে বাঁচতে পেরেছেন। সামিন আরও যোগ করেন, গাড়িতে যাতায়াতের সময় আফ্রিদি নিজে থেকেই মুনিয়ার প্রসঙ্গ তুলেছিলেন এবং সে সম্পর্ক থাকার কথাও স্বীকার করেছিলেন।
তাহমিদ সামিনের দাবি অনুযায়ী, তৌহিদ আফ্রিদি মনে করেন তার প্রতি পিএমওর আশ্রয় প্রশ্রয়ই তাকে বড় হয়ে উঠতে সহায়তা করেছে।
মন্তব্য করুন