স্বাস্থ্যকণ্ঠ
১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫০ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি মানুষ। সোমবার (৩১ আগস্ট) রাতের এই দুর্যোগের তথ্য নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ। খবর   আনাদোলু, এনবিসি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এটি সংঘটিত হয় স্থানীয় সময় রবিবার মধ্যরাতে (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টা), পাকিস্তান সীমান্তঘেঁষা জালালাবাদ শহর থেকে প্রায় ১৭ মাইল দূরে।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ভূমিকম্পটি মূলত দুর্গম পার্বত্য এলাকায় আঘাত হেনেছে। ফলে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে। ইতোমধ্যেই শত শত উদ্ধারকর্মী দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল মাত্র ৮ কিলোমিটার গভীরে হওয়ায় ক্ষয়ক্ষতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, অগভীর স্থলে ভূমিকম্প হলে তার ধাক্কা ও ধ্বংস অনেক বেশি হয়।

উদ্ধারকাজকে জটিল করে তুলেছে পূর্ব আফগানিস্তানের পাহাড়ি ভূপ্রকৃতি, যা ভূমিধসপ্রবণ হিসেবে পরিচিত। অনেক গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়ায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। ইতোমধ্যেই প্রতিবেশী পাকিস্তান ও কয়েকটি মানবিক সংস্থা দুর্গত এলাকায় সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০