স্বাস্থ্যকণ্ঠ
৩১ অগাস্ট ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রবিবার দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দলের কার্যকলাপ নেই, তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটি প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ সবার। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ওপর নির্ভর করবে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে। নিরাপত্তা প্রদানে ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা দেবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে জনগণের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে উদ্যোগী হতে হবে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকাসহ আশপাশে ১,৬০৪ বার অবরোধ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব অবরোধ ১২৩টি সংগঠন করেছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে। কিন্তু অনেকেই সেটি ব্যবহার না করে রাস্তাঘাট দখল করে ফেলে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়।

জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে বাধা দিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ অ্যাকটিভ হলে অনেকে সমালোচনা করে বলে বেশি করে ফেলেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে বলেন, সরকার চলে যাওয়ার পর যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেটি ধরে রাখতে হবে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে জনগণ ও অংশগ্রহণকারী দলগুলোর সহযোগিতায় সেই ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০