স্বাস্থ্যকণ্ঠ
৩০ অগাস্ট ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নুরুল হক নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন, অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য একটি ছয় সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডে নিউরোসার্জন, ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, নাক-কান-গলা বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ও চক্ষু বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত আছেন। তারা আজ নুরের শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসবেন।

ডাক্তাররা জানিয়েছেন, নুরুল হক নুরের মাথার হাড় ভেঙে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তাঁর নাকের হাড় ভেঙে গেছে, একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোয়ালের হাড় ভেঙে গেছে। তবে তিনি আপাতত স্থিতিশীল অবস্থায় আছেন। চিকিৎসকদের আশঙ্কা, তাঁর শারীরিক অবস্থা যেকোনো সময় সংকটাপন্ন হয়ে উঠতে পারে।

ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা নুরুল হক নুরের মাথার সিটিস্ক্যান সম্পন্ন করা হয়েছে। এর পর তাঁকে আবার আইসিইউতে ফিরিয়ে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ৪৮ ঘণ্টা না গেলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

শনিবার সকালে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আইসিইউতে চিকিৎসাধীন নুরের কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সভাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। রাত সোয়া ৮টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় নুরুল হক নুরসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে প্রথমে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয় এবং পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ রাত ৯টা পর্যন্ত চলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০