খাগড়াছড়ির লংগদু জোন (তেজস্বী বীর) কর্তৃক বিশেষ অভিযানে মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ টহল দল এ অভিযান চালায়। দুপুরে পাওয়া তথ্যে জানা যায়, জেএসএস (মূল) দলের তিনজন সদস্য সিভিল ড্রেসে ভারত থেকে আনা বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও মালামাল দীঘিনালা হয়ে খাগড়াছড়ির দিকে নিয়ে যাচ্ছিল।
এ তথ্য পাওয়ার পর দুড়ছড়ি সাব জোন ক্যাম্প কমান্ডার মেজর রিফাত ঘটনাটি জোন সদরকে অবহিত করেন। পরে লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি নির্দেশনায় একটি বিশেষ টহল দল রাত ২৩:০০ ঘটিকায় সন্দেহজনক নয় কিলো এলাকায় পৌঁছে গোপনে অবস্থান নেয়।
তবে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে রাত ০১:১০ ঘটিকায় মেজর রিফাতের নেতৃত্বে সেনা সদস্যরা পুরো এলাকা তল্লাশি চালান এবং নিকটবর্তী জঙ্গল থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটের কার্টুন উদ্ধার করেন।
বিশ্বস্ত সূত্র জানায়, এই সিগারেট খাগড়াছড়িতে পৌঁছাতে বাঘাইছড়ি ও মারিশ্যার পাহাড়ি জনপদ ব্যবহার করে থাকে জেএসএস (মূল) চোরাচালানি গ্রুপ। লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সজাগ ও কার্যকর ভূমিকা পালন করছে।
নিজস্ব প্রতিবেদক
মন্তব্য করুন