স্বাস্থ্যকণ্ঠ
২৯ অগাস্ট ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় তার পদ আগে স্থগিত করা হলেও শুক্রবার (২৯ আগস্ট) চূড়ান্তভাবে তাকে ক্ষমতাচ্যুত করা হলো।

আদালতের এই রায়ের পর দেশটির আইনপ্রণেতারা ঐকমত্যে পৌঁছাতে পারলে নতুন সরকার গঠন করতে পারবেন। তা সম্ভব না হলে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের আগস্টে মাত্র ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পেতংতার্ন। তবে এক বছর পূর্ণ হওয়ার আগেই ক্ষমতা হারালেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারেরই একজন সদস্য।

ফাঁস হওয়া ফোনকলে দেখা যায়, পেতংতার্ন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আঙ্কেল’ সম্বোধন করছেন। এ সময় তিনি থাই সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, তাদের কারণেই এক কম্বোডিয়ান সেনা প্রাণ হারিয়েছেন। তিনি হুন সেনকে আরও বলেন, “কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি দেখব।”

গত ১৫ জুনের ওই ফোনকলের সময় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা চরমে ছিল। জাতীয়তাবাদী আবেগ তীব্র থাকার মধ্যে এ ধরনের কথোপকথন দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বিরোধী দলগুলো অভিযোগ করে, পেতংতার্ন গোপনে দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছেন। এ অভিযোগের প্রেক্ষিতেই আদালত তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০