স্বাস্থ্যকণ্ঠ
২৮ অগাস্ট ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের আগে বড় রানের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়া কাপের শেষ প্রস্তুতিটা নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে সারবে বাংলাদেশ দল। আগামী ৩০ আগস্ট সিলেটে শুরু হবে এই সিরিজ। বড় টুর্নামেন্টের আগে নিজেদের ব্যাটিং শক্তি যাচাই করতে চায় লাল-সবুজরা।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানান, বড় রানের লক্ষ্য সামনে রেখে খেলবে দল। আমাদের টার্গেট ২০০ থেকে ২৫০ রান করা। হেরে গেলেও সমস্যা নেই, আমরা উন্নতি দেখতে চাই।

তিনি আরও বলেন, শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ছোট কোনো দল নেই। আমরা সবসময় খেলি জেতার জন্য, এই সিরিজেও জেতার জন্যই নামব। তবে জিততে গেলে ঝুঁকি নিতে হবে। ক্রিকেটে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়, আসল বিষয় হলো আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি।

এশিয়া কাপের ভেন্যু আবুধাবির সঙ্গে সিলেটের কন্ডিশনের মিল আছে উল্লেখ করে লিটন দাস বলেন, আমরা জানি আবুধাবি ব্যাটিং সহায়ক উইকেট। সিলেটও অনেকটা একই রকম। তাই এখানে বড় রান করার চেষ্টা করব। যদি ২০০-২৫০ রান করতে পারি, তবে সেটা ভালো হবে।

আগামী সিরিজের উইকেট নিয়ে আশাবাদী লিটন। তার ভাষ্য, উইকেট খুবই ভালো। ব্যাটিং-বোলিং দুই দলের জন্যই সহায়ক হবে। আমরা চাই আদর্শ ক্রিকেট ম্যাচের মতো উইকেট।

সিরিজকে সামনে রেখে তিনি আরও যোগ রেন, অবশ্যই যেকোনো ম্যাচ জেতার জন্যই নামব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এশিয়া কাপের আগে এই সিরিজ আমাদের ভালো প্রস্তুতি এনে দেবে। আশা করি এখান থেকে অনেক ভালো জিনিস আমরা শিখে নিয়ে যেতে পারব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০