স্বাস্থ্যকণ্ঠ
২৮ অগাস্ট ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক: রেলপথ উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যার সমাধান বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমাদের একটু সময় দিতে হবে। নিরপেক্ষ থেকে বা পক্ষপাতিত্ব না করে সমাধান করার চেষ্টা করব, যাতে উভয় পক্ষ লাভবান হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলোর যৌক্তিকতা নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা শেষে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান জানান, শিক্ষার্থীদের নতুন করে কর্মসূচি দেওয়ার প্রয়োজন নেই। কারণ সরকার এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। তবে হঠাৎ করেই কোনো দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এজন্য আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান বের করা হবে।

তিনি আরও বলেন, আমরা তিনটি গ্রুপের সঙ্গে আলোচনা করব। আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-চেয়ারম্যানরা এবং যারা প্রকৌশলী নিয়োগ দেন পিডব্লিউডি, এলজিইডি, পিডিবি। তাদের সঙ্গেও আমরা বৈঠক করব। শুধু ওয়ার্কিং গ্রুপ নয়, আমরাও সরাসরি বসব।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউনের বিষয়ে তিনি বলেন, “এখনকার সমাধান হচ্ছে, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করা। ওনারা (শিক্ষার্থীরা) চাইলে যেকোনো সময় ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারেন।”

রেলপথ উপদেষ্টা জানান, বিভিন্ন পক্ষের বক্তব্য শোনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তিন দফা দাবি কিংবা সাত দফা দাবি কোনোটিই এখনই মেনে নেওয়া সম্ভব নয়। আগে শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপরই ন্যায্য সমাধানের পথে এগোনো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০