
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৯৪ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের জাতীয় বেতন স্কেল–২০১৫ এর চতুর্থ গ্রেডে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করা হয়েছে। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা তাদের পূর্বের কর্মস্থলেই (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন