স্বাস্থ্যকণ্ঠ
২৪ অগাস্ট ২০২৫, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ৩-০ গোলে জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে হারের ধাক্কা সামলে জয় ফিরেছে বাংলাদেশ দলের ঝুলিতে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার (২৪ আগস্ট) নেপালের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ৩-০ গোলের জয় পেয়েছে অপির্তা বিশ্বাসের দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। ৪১তম মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে থৈনু মারমা বক্সের ভেতরে কোনাকুনি শটে দলকে এগিয়ে নেন। এর মাত্র চার মিনিট পর মিডফিল্ড থেকে সাজানো আক্রমণে সুরভী আকন্দ প্রীতি বল পান নেপালের বক্সের সামনে। নেপালের গোলরক্ষক এগিয়ে এলেও বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার শটে প্রীতি জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা করে নেপাল। তবে একাধিক সহজ সুযোগ নষ্ট করে তারা। বিশেষ করে ৬২ মিনিটে বাংলাদেশের অফসাইড ট্র্যাপ ভেঙে দুই ফরোয়ার্ড গোলরক্ষকের মুখোমুখি হয়েও জালে বল পাঠাতে ব্যর্থ হন। উল্টো বাংলাদেশের গোলরক্ষক দৃঢ়তায় দলকে বিপদমুক্ত রাখেন।

বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতির সামনে হ্যাটট্রিক করার সুযোগ ছিল। ৮০ ও ইনজুরি সময়ে তার নেওয়া দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। থৈনু মারমার শটও ৮৫ মিনিটে পোস্টে আঘাত করে। তবে ম্যাচের যোগ করা সময়ে বদলি খেলোয়াড় রিয়া চমৎকার কায়দায় গোলরক্ষক ও ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান।

ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এর আগে ভুটানকে হারালেও ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় দফায় আবার এই তিন প্রতিপক্ষের মুখোমুখি হবে অপির্তারা। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দল হবে চ্যাম্পিয়ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০