
বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সাক্ষাতের সময় ইসহাক দারের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।
সাক্ষাতে খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আলাপ হয়। ইসহাক দার সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং পাকিস্তানের পক্ষ থেকে সহমর্মিতা জানান।
মন্তব্য করুন