স্বাস্থ্যকণ্ঠ
২৩ অগাস্ট ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগের দাবি এবি পার্টির চেয়ারম্যানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনে শৃঙ্খলা রক্ষা ও কারচুপি প্রতিরোধে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেনী কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

মঞ্জু বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীরা যেমন অনবদ্য ভূমিকা রেখেছিল, তেমনি আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করলে তারা কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, ফেনী জেলার সঙ্গে দেশের সার্বভৌমত্বের সম্পর্ক জড়িত। গত বছরের ভয়াবহ বন্যায় ফেনীবাসীর পাশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যাননি, যা দুঃখজনক। ফেনীর সমস্যাকে স্থানীয় নয়, বরং জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ফেনীর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একসময় এ এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। সুষ্ঠু নির্বাচন ও সন্ত্রাসমুক্ত ফেনী গড়তে সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় ফেনী কমিউনিটির আহ্বায়ক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার, সদস্য সচিব বুরহান উদ্দিন ফয়সল, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ইলেকট্রনিক বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোতাহের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০