স্বাস্থ্যকণ্ঠ
২১ অগাস্ট ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টি করবেন না: তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষ কংসরূপী এক ফ্যাসিস্টের দুঃশাসন ও নির্যাতন সহ্য করেছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের ফলে জনগণ অবশেষে সেই ফ্যাসিস্ট শাসনের কবল থেকে মুক্তি পেয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতনের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যাত্রা শুরু হয়েছে। তবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ ও সরকার গঠন না হওয়া পর্যন্ত এই যাত্রাপথ ঝুঁকিমুক্ত নয়।

তিনি অভিযোগ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে—এই ভয়ে পলাতক স্বৈরাচার নানা অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। আশ্চর্যের বিষয় হলো, এবার ক্ষমতাসীন সরকার নয়, বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক গোষ্ঠীর আচরণেও একই প্রবণতা দেখা যাচ্ছে।

বিএনপি নেতা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হলে গণতন্ত্রের উত্তরণের পথ ব্যাহত হবে। তিনি সতর্ক করে বলেন, যদি আমরা একের পর এক শর্ত আরোপ করতে থাকি, তবে একই সঙ্গে বিতাড়িত ও পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও সুগম হয়ে যাবে।

জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এ পদ্ধতি এখনো উপযোগী নয়। তবে তিনি স্বীকার করেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য, যা সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে।

তিনি সবশেষে রাজনৈতিক দলগুলোকে জনগণের শক্তির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই আসে, তবে সেই বিজয় ঠেকাতে পথ রুদ্ধ করবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০