স্বাস্থ্যকণ্ঠ
২০ অগাস্ট ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কার্যক্রম নেই: রণধীর জয়সওয়াল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ভূখণ্ডে বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে—এমন তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (২০ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ও কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, ভারতের মাটিতে কথিত আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশবিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনবিরোধী কার্যক্রম সম্পর্কে আমরা অবগত নই।

তিনি আরো বলেন, ভারত সরকার অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বিবৃতিকে “অনুচিত” বলেও অভিহিত করেন তিনি।

এ সময় মুখপাত্র জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশে শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারত প্রত্যাশা করে।

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে দাবি করে, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা বর্তমানে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। ওই বিবৃতিতে দিল্লি ও কলকাতায় দলটির কার্যালয় স্থাপন এবং পলাতক নেতাদের কার্যক্রমে উদ্বেগ জানিয়ে ভারতকে বিষয়টি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সরকার মনে করে, ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করা উভয় দেশের পারস্পরিক বিশ্বাস ও সুপ্রতিবেশী সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশি জনগণের অনুভূতিতেও আঘাত হানতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০