স্বাস্থ্যকণ্ঠ
২০ অগাস্ট ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারাদেশে আরও ৫০০ কমিউনিটি ক্লিনিক নির্মাণে সরকারের পরিকল্পনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করতে নতুন করে ৫০০ কমিউনিটি ক্লিনিক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব ক্লিনিকে প্রায় ১৩ হাজার ৯৮৯ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। উন্নয়ন সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

বুধবার (২০ জুলাই) রাজধানীর মহাখালীতে বিএমআরসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, “প্রাথমিক পরিকল্পনায় প্রতি ৬ হাজার মানুষের জন্য বা ৩০ মিনিট হাঁটার দূরত্বে একটি ক্লিনিক থাকার কথা ছিল। কিন্তু পাহাড়ি, হাওর কিংবা চর অঞ্চলে এখনও ১০ থেকে ১৫ হাজার মানুষের জন্য একটি ক্লিনিক কাজ করছে। এই ঘাটতি পূরণেই নতুন ক্লিনিক নির্মাণ করা হবে।”

জমি দানকারীদের অগ্রাধিকার: নতুন কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য দেশের বিভিন্ন এলাকায় জমি দেওয়ার আবেদন নেওয়া হচ্ছে। নোটারি করা স্ট্যাম্পে জমি দিতে আগ্রহীরা আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

জনবল ও বাজেট: চলতি অর্থবছরে ৪২০ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে জনবল নিয়োগের জন্য। পাশাপাশি ১২০ কোটি টাকার ওষুধ ইতোমধ্যে ক্রয় করা হয়েছে এবং আরও ২০০ কোটি টাকার ওষুধ কেনার প্রক্রিয়া চলছে।

ভবিষ্যৎ পরিকল্পনা: ট্রাস্টের পরিচালক (মাঠ প্রশাসন) ডা. আসিফ মাহমুদ জানান, শুধু সেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি শক্তিশালী স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এজন্য নিজস্ব ভবন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঝুঁকিপূর্ণ ক্লিনিকগুলোর পুনঃনির্মাণ এবং ডিজিটাল রেফারেল সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হবে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ: কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলাম জানান, এখানে মূলত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সাধারণ ওষুধের চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীরা নিরাপদভাবে স্বাভাবিক প্রসব সেবা দিতে সক্ষম।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০