স্বাস্থ্যকণ্ঠ
১৯ অগাস্ট ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পট ফিক্সিং অভিযোগে তোলপাড়, অবস্থান পরিষ্কার করল ঢাকা ক্যাপিটালস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দেশীয় ক্রিকেট। স্বাধীন তদন্ত কমিটি এখনও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না করলেও গণমাধ্যমে ফাঁস হওয়া খসড়া প্রতিবেদনে একাধিক ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার কথা উঠে এসেছে। সেই তালিকায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসের নামও রয়েছে।

এমন সংবেদনশীল সময়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার রাতে অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়, “অভিযোগটি এখনো প্রমাণিত নয়। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমাদের ফ্র্যাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করেছি। তদন্ত প্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব।”

গত আসরে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ঢাকা ক্যাপিটালস। ফিক্সিংয়ের অভিযোগ সেই ব্যর্থতা ঘিরে দলটির ভাবমূর্তিকে আরও সংকটে ফেলেছে। তবে দলটির দাবি, তারা সবসময় স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী।

বিবৃতির শেষাংশে আরও বলা হয়, স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এতে জড়িত কিনা তা আমাদের জানার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস দেশের ক্রিকেট উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সবসময় পাশে আছি। ইনশাআল্লাহ, একদিন আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০