স্বাস্থ্যকণ্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও ভূরাজনৈতিক চাপের প্রেক্ষাপটে চিরবৈরী সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময় পর সোমবার (১৮ আগস্ট) নয়াদিল্লিতে এসে তিনি এই রাষ্ট্রীয় সফর শুরু করেন।

তিন দিনের এ সফরে ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী দুই দিনে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক, সীমান্ত ইস্যু ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

২০২০ সালে হিমালয় সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্ত টহল বিষয়ে চুক্তি ও দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াং ইর এ সফরে সীমান্ত দিয়ে পুনরায় বাণিজ্য চালুর বিষয়টি মূল আলোচনায় থাকবে।

চীন ও ভারত ইতোমধ্যে ২০২০ সালে স্থগিত হওয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে হিমালয়ের তিনটি সীমান্ত দিয়ে বাণিজ্য সহজীকরণ নিয়েও দুই দেশ আলোচনা করছে।

এদিকে, চলতি মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। সাত বছর পর এটাই হবে তাঁর প্রথম বেইজিং সফর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে দিল্লি-ওয়াশিংটনের সম্পর্ক নতুন উত্তেজনার মধ্যে পড়েছে। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতিতে চীন ও ভারতের মধ্যে ঘনিষ্ঠতা কৌশলগত ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে।

চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে বিশ্বের দুই জনবহুল দেশ ভারত ও চীনের এই সমঝোতার চেষ্টা শুধু অর্থনৈতিক নয়, বরং প্রতীকী দিক থেকেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০