স্বাস্থ্যকণ্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসকের নিবন্ধন ছাড়াই স্বাস্থ্যসেবা: থাইল্যান্ডের দুই চিকিৎসকের বিএমডিসির নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সাময়িক নিবন্ধন ছাড়াই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করায় থাইল্যান্ডের দুই চিকিৎসকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রোববার (১৭ আগস্ট) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন।

নিষিদ্ধ হওয়া চিকিৎসকরা হলেন থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের ডা. নাত্তিপাত জুথাচারোয়েনংডা. ল্যান্টম টনভিচিয়েন। তারা ঢাকার একটি অভিজাত হোটেল সিক্স সিজন হোটেলে স্বাস্থ্যসেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বিএমডিসি ওই হোটেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে চিকিৎসকদের সকল কার্যক্রম বন্ধ এবং বুকিং বাতিলের নির্দেশ দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বিএমডিসি আইন ২০১০ অনুযায়ী কোনো বিদেশি চিকিৎসক বাংলাদেশে কার্যক্রম চালাতে চাইলে সাময়িক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক। যেহেতু উক্ত চিকিৎসকরা নিবন্ধন নেননি, তাদের কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে।

এর আগে গত ১৪ আগস্ট নিবন্ধন ছাড়াই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় চিকিৎসা কার্যক্রম চালানোর উদ্যোগ নেয়ায় এক ভারতীয় চিকিৎসকের কার্যক্রমও নিষিদ্ধ করে বিএমডিসি।

এ প্রসঙ্গে বিএমডিসি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন বলেন, বিদেশি চিকিৎসকরা সেমিনার বা কনসালটেশনের নামে দেশে এসে বারবার চিকিৎসায় যুক্ত হয়েছেন। এটি আইনসিদ্ধ নয়। তাই আমরা এসব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০