স্বাস্থ্যকণ্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকায় মব জাস্টিসের ঘটনা কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সভায় জুলাই মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই ও চাঁদাবাজ দমন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন এসব বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নতুন পদ সৃজিত হয়েছে এবং কিছু শূন্য পদ পূরণ করা হয়েছে।

মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই মব জাস্টিসটা যতটা কমিয়ে আনা যায়। কয়েকদিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকায় কমলেও আশপাশে কিছু ঘটনা হচ্ছে। আমরা চেষ্টা করছি এটা যতটা সম্ভব বন্ধ করতে।

১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না এমন প্রশ্নে তিনি জানান, আমাদের নির্দেশনা ছিল কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তবে ফুল দেওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল কি না আমি জানি না।

মাইটিভির চেয়ারম্যানকে গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, বাদী নিজে বলেছে এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই। তবুও কেন গ্রেপ্তার এ বিষয়ে কোর্টকে জিজ্ঞাসা করুন। পুলিশের অ্যারেস্ট অবৈধ হলে কোর্ট তাকে ছেড়ে দেবে। কোর্ট স্বাধীন।

এসময় তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়। দোষীরা কোনোভাবেই ছাড়া পাবে না। সাধারণত আমরা চুনোপুঁটিগুলো ধরি, বড় রুই মাছ ছাড়া পেয়ে যায়। তবে এবার বড় একজন ধরা পড়েছে, সেজন্য অনেকেই সরব হয়েছেন। নির্দোষ কেউ আটক হলে আমরা চাই আপনারা সত্যটা তুলে ধরুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০