স্বাস্থ্যকণ্ঠ
১৪ অগাস্ট ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা দ্বিগুণ, প্রশিক্ষকদের ভাতা ৫০% বৃদ্ধি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে সই করেছেন অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে যুগ্মসচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা এক ঘণ্টার ক্লাস নিলে ভাতা পাবেন ৩ হাজার ৬০০ টাকা, যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা। উপসচিব ও তার নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের ভাতা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের ভাতাও দ্বিগুণ করা হয়েছে। গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের প্রশিক্ষণার্থী প্রতিদিন পাবেন ১ হাজার ২০০ টাকা (আগে ৬০০ টাকা), আর গ্রেড-১০ ও তার নিম্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী পাবেন ১ হাজার টাকা (আগে ৫০০ টাকা)।

এছাড়া কোর্স পরিচালকের প্রতিদিনের সম্মানী ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে ২০১৯ সালে সরকারি চাকরিজীবীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছিল। এবার নতুন হার কার্যকর হওয়ার মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী ও প্রশিক্ষকদের আর্থিক প্রণোদনা আরও বৃদ্ধি পেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০