স্বাস্থ্যকণ্ঠ
১৪ অগাস্ট ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথমবার বিএমইউতে রেডিওথেরাপির চার্ট রাউন্ড চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিকিৎসাসেবার গুণগত মান নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো রেডিওথেরাপির চার্ট রাউন্ড চালু করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে আয়োজিত অনুষ্ঠানে বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

চার্ট রাউন্ড হলো একটি নিয়মিত বৈঠক, যেখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা চিকিৎসা পরিকল্পনা একসঙ্গে পর্যালোচনা করেন। এতে শুরুতেই সম্ভাব্য ভুল শনাক্ত করা সম্ভব হয়, একই সঙ্গে প্রমাণভিত্তিক নিয়ম মেনে চিকিৎসার মান উন্নত করা যায়।

অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে প্রতিটি রেডিওথেরাপি রোগীর চিকিৎসা শুরু হওয়ার আগে ট্রিটমেন্ট প্ল্যানিং সম্পন্ন করতে নিয়মিত চার্ট রাউন্ড অনুষ্ঠিত হবে। এতে ক্লিনিক্যাল অনকোলজিস্ট, মেডিকেল ফিজিশিস্ট ও টেকনোলজিস্টরা একসাথে বসে পরিকল্পনা যাচাই করবেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অনলাইনেও এতে যুক্ত হতে পারবেন।

উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম জানান, বিএমইউতে রোবোটিক রেডিওথেরাপি স্থাপনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। ভবিষ্যতে বিএমইউ ক্যান্সার ইনস্টিটিউট ও প্রোটন থেরাপি চালুর পরিকল্পনাও রয়েছে।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন বলেন, চার্ট রাউন্ড রোগী ব্যবস্থাপনার মানোন্নয়ন, দলবদ্ধ চিকিৎসা নিশ্চিত করা, চিকিৎসা ত্রুটি কমানো, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০