স্বাস্থ্যকণ্ঠ
১২ অগাস্ট ২০২৫, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাহস ও সততার পথে এগোলেই সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে: তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ আগস্ট — প্রতিশোধ ও প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগোলে বাংলাদেশের সম্ভাবনার সব দুয়ার খুলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিশ্ব সমাজে নিজেদের গর্বিত অংশীদারি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর দক্ষতার বিকল্প নেই। বিএনপির আগামী দিনের নীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। এজন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।”

তরুণ ও যুবশক্তিকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে তুললে দেশের জনসংখ্যা আশীর্বাদে পরিণত হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বর্তমান জনসংখ্যার বড় অংশই কর্মক্ষম বয়সী। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে হবে। স্লোগাননির্ভর রাজনীতির যুগ শেষ, এখন বাস্তবায়নের সময়।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।”

তারেক রহমান জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা কামনা করেন এবং তরুণদের জন্য দক্ষতা উন্নয়নকে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০