
দীর্ঘ বিরতির পর পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান আবারও বড় পর্দায় ফিরছেন নতুন ছবি ‘আবির গুলাল’ নিয়ে। অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৯শে আগস্ট একাধিক দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।
প্রাথমিকভাবে ৯ই মে ছবিটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু মুক্তির আগে ঘটে পেহেলগাম কাণ্ড, যা দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করে। এর ফলে মুক্তি স্থগিত হয়। ছবিতে ফাওয়াদের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। রাজনৈতিক পরিস্থিতির কারণে বাণী কাপুরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
ফাওয়াদ ও বাণী উভয়েই প্রকাশ্যে এই ঘটনার নিন্দা জানালেও ছবির মুক্তি বিলম্বিত হয়। একই কারণে দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দারজি ৩’ ছবিটিও আটকে গেছে, যেখানে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।
মন্তব্য করুন