স্বাস্থ্যকণ্ঠ
১১ অগাস্ট ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ আগস্ট থেকে ১৫ টাকায় চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৭ আগস্ট থেকে সারা দেশে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবার উপকারভোগী তালিকায় থাকবেন।

সোমবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ সার্কিট হাউসে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

খাদ্য উপদেষ্টা জানান, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই চার মাস টানা চলবে কর্মসূচি। ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও আরও দুই মাস এই সুবিধা দেওয়া হবে।

আলী ইমাম মজুমদার বলেন, “এই ছয় মাসের জন্য প্রায় ১০ লাখ মেট্রিক টন চালের প্রয়োজন হবে। প্রয়োজনে বিদেশ থেকে ৪ লাখ টন চাল আমদানি করা হবে।”

তিনি আরও জানান, কৃষক পর্যায়ে এক কেজি চাল উৎপাদনে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে সরকার। নিম্নবিত্ত ভোক্তাদের জন্য কম মূল্যে চাল নিশ্চিত করতে গত বছর ৫০ লাখ সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে ৫৫ লাখ করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোসাম্মৎ ইয়াসমিন আক্তার, বিভাগীয় ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০