স্বাস্থ্যকণ্ঠ
১০ অগাস্ট ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ড্যাব নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের পূর্ণ প্যানেলে জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিল নির্বাচনে সভাপতি ও মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছে হারুন-শাকিল প্যানেল। শনিবার (৯ আগস্ট) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।

সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশীদ ১ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পেয়েছেন ১ হাজার ২০২ ভোট। মহাসচিব পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ১ হাজার ৪৫৮ ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আব্দুস শাকুর খান পেয়েছেন ১ হাজার ০৭৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান ১ হাজার ৩১২ ভোটে জয়ী হয়েছেন, যেখানে প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদুল ইসলাম জন পেয়েছেন ১ হাজার ২৫৯ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু ১ হাজার ৩১৬ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. আবু মো. আহসান ফিরোজ পান ১ হাজার ২৪৯ ভোট।

মোট ৩ হাজার ১১৭ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ জন ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার। ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য, উভয় প্যানেলের প্রার্থী ও ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর রহমান জানান, “অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন।”

নবনির্বাচিত সভাপতি ডা. হারুন আল রশীদ বিজয়ের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “চিকিৎসক সমাজের আস্থা আমাদের অনুপ্রাণিত করেছে। সবার সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব।”

প্রসঙ্গত, হারুন আল রশীদ ২০১৯ সাল থেকে ড্যাবের সভাপতির দায়িত্ব পালন করছেন। অপরদিকে, ডা. আজিজুল হক ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।

এর আগে ড্যাব কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০