স্বাস্থ্যকণ্ঠ
৭ অগাস্ট ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে শতভাগ চ্যাম্পিয়ন হওয়ার বিশ্বাস আকরাম খানের, প্রস্তুত টাইগাররা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন এশিয়া কাপ ২০২৫ নিয়ে বাড়ছে উত্তেজনা। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গত ২৬ জুলাই ঘোষণা করেছে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই মহাদেশীয় ক্রিকেট আসরের।

৮ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। উল্লেখ্য, ‘বি’ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভেন্যুতেই।

সাম্প্রতিক দুই সিরিজে জয় পাওয়া বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মিরপুরে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান জানান, এবারের এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে—এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত।

তিনি বলেন, “টি-টোয়েন্টি ফরম্যাটে কেউ কিছু বলতে পারে না। এক-দুইটা ওভারে গেম চেঞ্জ হয়ে যায়। আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতেছি, পাকিস্তানকে হারিয়েছি। যদি আমরা প্রপার ক্রিকেট খেলি, ইনশা আল্লাহ আমরা ভালো করবো।”

চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে আকরাম খান বলেন, “জ্বি, হানড্রেড পারসেন্ট। যদি ফাইনাল খেলতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবেন না? আমার বিশ্বাস আছে। শুধু ওভার কনফিডেন্ট না হয়ে গুছিয়ে খেলতে হবে।”

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস মিলিয়ে এবার এশিয়া কাপে দেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে আশার সঞ্চার হয়েছে। আকরাম খানের মতো সাবেক ক্রিকেটারদের এমন প্রত্যাশা নিশ্চয়ই টাইগারদের পারফরম্যান্সে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০