স্বাস্থ্যকণ্ঠ
৭ অগাস্ট ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ফেব্রুয়ারির আগেই: ইসি সানাউল্লাহ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির আগেই ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। সকাল ১১টা থেকে শুরু হয়ে এই সভা টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সানাউল্লাহ বলেন, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। রাজনৈতিক দলগুলোর আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি ও প্রযুক্তির ব্যবহার এসব গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

নির্বাচনে ড্রোন ব্যবহারের বিষয়ে তিনি বলেন, গণমাধ্যমসহ কোনো পক্ষই ড্রোন ব্যবহার করতে পারবে না। এমনকি কমিশন নিজেও ড্রোন ব্যবহারের প্রয়োজনীয়তা অনুভব করছে না। তবে সিসিটিভি ব্যবহারে কমিশন আগ্রহী বলেও জানান তিনি।

প্রবাসী ভোটারদের বিষয়ে সানাউল্লাহ বলেন, এই প্রথমবার প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্বাচনের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের সহযোগিতায় এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

অন্যদিকে আজ দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ।” সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ৫ আগস্ট সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়, যার মূল অঙ্গীকার হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০