স্বাস্থ্যকণ্ঠ
৬ অগাস্ট ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার চিঠি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ আগস্ট:
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বিগত ১৫ বছরে জনগণের ভোটাধিকার চর্চার সুযোগ না থাকায় আগামী নির্বাচন যেন এক মহা-আনন্দের গণতান্ত্রিক উৎসবে পরিণত হয়, সে অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ে সব প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানাতে এই চিঠি প্রেরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টা তার ভাষণে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে একটি স্মরণীয় নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে চিঠিতে বলা হয়, নির্বাচনের প্রযুক্তিগত ব্যবস্থাপনা, ভোটার তালিকা, ভোটকেন্দ্র নির্ধারণ, নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে চিঠিতে জানানো হয়।

উল্লেখ্য, দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের ওপর নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দায়িত্ব বর্তেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০