স্বাস্থ্যকণ্ঠ
৬ অগাস্ট ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বান তারেক রহমানের: “মতভেদ থাকবে, মুখ দেখাদেখি বন্ধ হবে না”

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোর প্রতি দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‌্যালির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “রাজনৈতিক ইস্যুতে মতভেদ থাকবেই। মতভেদ দূর করতে আলোচনা চলবে। তবে গণতন্ত্র ও জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই বিবেচনা থাকা উচিত। রাষ্ট্র সবার, কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”

তিনি দেশের নাগরিকদের গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নিরাপদ বাংলাদেশ গড়তে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। ফ্যাসিবাদের সময় আমরা, আমাদের সন্তানরা কেউ নিরাপদ ছিলাম না। ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। পুরো বাংলাদেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে এর পুনরাবৃত্তি হবেই।”

তারেক রহমান বলেন, “২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে যদি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যায়, তবে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।”

তিনি বিএনপির বিজয় মিছিলের তাৎপর্য তুলে ধরে বলেন, “পতিত ও পলাতক ফ্যাসিস্টের শাসনে যে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল, আজকের বিজয় মিছিল সেই অন্ধকার ভেঙে আলোর পথে যাত্রার ঘোষণা।”

তারেক রহমান এ সময় দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে মানুষের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “ধর্ম, মতাদর্শ, দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই এক, এই উপলব্ধিই আমাদের মুক্তির পথ।”

বিজয় র‌্যালিতে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। স্লোগান, ব্যানার-প্ল্যাকার্ডে তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০