স্বাস্থ্যকণ্ঠ
৪ অগাস্ট ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রায়েরবাজার গণকবরে সমাহিত ১১৪ শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে সমাহিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জন শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

আদেশে বিচারক ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৭৬(২) ধারার বিধান অনুযায়ী ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিসি) মরদেহ উত্তোলন কার্যক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ শামসুদ্দোহা সুমন সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন সময়ে নিহত হওয়া নারী-পুরুষদের মধ্যে অশনাক্ত ১১৪ জন শহীদকে মোহাম্মদপুর থানার রায়েরবাজার কবরস্থানে গণকবরে দাফন করা হয়েছিল। তাদের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান ও পরিচয় নিশ্চিত করার জন্য মরদেহ উত্তোলন প্রয়োজন হয়ে পড়েছে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন। আবেদনে বলা হয়, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের পোস্টমর্টেম, ডিএনএ নমুনা সংগ্রহ ও ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শহীদদের পরিচয় নিশ্চিত করা হবে। পরে তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদালত আবেদনটি পর্যালোচনা শেষে অনুমোদন দেন এবং জেলা প্রশাসনকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ শহীদদের পরিচয় উদঘাটন ও বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে তাদের পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে সহায়ক হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০