স্বাস্থ্যকণ্ঠ
৪ অগাস্ট ২০২৫, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজের হাতেই নাটকীয় পরিণতি, ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র করলো ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওভাল টেস্টের পঞ্চম দিনে নাটকীয় এক উত্তাপ ছড়ানো ম্যাচে মাত্র ৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র করলো ভারত। আর সেই জয়ের নায়ক—মোহাম্মদ সিরাজ। যিনি আগের দিন ক্যাচ মিস করে খলনায়ক হয়ে ওঠার আশঙ্কায় ছিলেন, তিনিই ৫ উইকেট নিয়ে ভারতের সবচেয়ে ছোট রানে জয়ের ইতিহাস গড়লেন।

৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ৪ উইকেট। গাস অ্যাটকিনসন এবং এক হাতে ব্যাট করতে নামা ক্রিস ওকস ম্যাচটিকে নাটকীয় এক উত্তেজনায় নিয়ে গিয়েছিলেন। বিশেষ করে অ্যাটকিনসনের ব্যাটিং ছিল ধৈর্য্য, কৌশল ও সাহসিকতার অনন্য প্রদর্শনী।

শেষ দিনে যখন ম্যাচ ভারতের মুঠো ফসকে যাওয়ার পথে, তখন সিরাজ ওভালের গ্যালারি স্তব্ধ করে দেন। প্রসিধ কৃষ্ণার ওভারের শেষ বলে জশ টাং বোল্ড হয়ে যাওয়ার পর ক্রিস ওকস এক হাতে ব্যাট করতে নামেন। ব্যান্ডেজে মোড়া বাঁ হাত সোয়েটারের ভেতরে লুকিয়ে রেখে ওকস যখন মাঠে নামেন, তখন ইংল্যান্ডের দরকার ১১ রান।

পরের ওভারের দ্বিতীয় বলেই অ্যাটকিনসন কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকান, যদিও সেটিকে ছক্কায় পরিণত করেন ভারতীয় ফিল্ডার আকাশ দীপ, যিনি ক্যাচ নিতে গিয়ে বল ছুঁয়ে সীমানার বাইরে পাঠিয়ে দেন।

ইংল্যান্ডের হাতে তখন ১ উইকেট, দরকার ৭ রান। কিন্তু সিরাজের শেষ স্পেলে নাটকীয় সেই মুহূর্তেই ঘটে যায়। দিনের দশম ওভারে গাস অ্যাটকিনসনের স্টাম্প ছিটকে দিয়ে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। ম্যাচ শেষে সেই ক্যাচ ছাড়ার দুঃস্বপ্নকে মুছে সিরাজই হয়ে ওঠেন ভারতের নায়ক।

এই ৬ রানের জয় টেস্ট ইতিহাসে রানের হিসাবে ভারতের সবচেয়ে ছোট জয়। সিরিজও শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হলো।

সিরাজ ম্যাচ শেষে বলেন, “কালকের ক্যাচ মিসের পর মনে মনে ঠিক করেছিলাম, আজকে এই ম্যাচ জেতাবই। দলের জন্য, নিজের জন্য। আল্লাহ সহায় হয়েছেন।”

এই ম্যাচের শেষ অধ্যায়টিতে শুধু সিরাজ নন, কৃতিত্বের দাবিদার ইংল্যান্ডের সাহসী ব্যাটার গাস অ্যাটকিনসনও, যিনি একাই ইংল্যান্ডকে নাটকীয় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। তবে শেষ হাসি হেসেছে সিরাজ-ইন্ডিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০