স্বাস্থ্যকণ্ঠ
৪ অগাস্ট ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদরোগের চিকিৎসায় বড় সুখবর: ১০ ধরনের রিংয়ের দাম কমাল স্বাস্থ্য মন্ত্রণালয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ১০ ধরনের করোনারি রিং (স্টেন্ট)-এর দাম উল্লেখযোগ্য পরিমাণে কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নতুন মূল্য নির্ধারণের ফলে এসব রিংয়ের দাম তিন হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৮৮ হাজার টাকা পর্যন্ত কমবে।

সোমবার (৪ আগস্ট) মন্ত্রণালয়ের সেবা বিভাগের ঔষধ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এতে Abbott, Boston Scientific এবং Medtronic ব্র্যান্ডের আমদানিকৃত স্টেন্টের নতুন মূল্য তালিকা অনুমোদন দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী ট্যাক্স, ভ্যাট, চার্জ/কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত নতুন মূল্য তালিকা ব্যাপক প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া, আদেশে হাসপাতালসমূহকে স্টেন্ট স্থাপনের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে সর্বোচ্চ ৫ শতাংশের বেশি অর্থ না নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) ছাড়া কোনো কার্ডিওভাসকুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস ক্রয় না করার বিষয়েও নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৩ এপ্রিল ২৩ ধরনের রিংয়ের দাম নির্ধারণ করেছিল ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। তারও আগে কয়েক মাস আগে তিন ধরনের স্টেন্টের দাম কমানো হয়েছিল। তবে এবার একসঙ্গে ১০ ধরনের রিংয়ের মূল্য হ্রাস করায় হৃদরোগীদের চিকিৎসায় তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০