
আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।”
উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’কে কেন্দ্র করে ইতোমধ্যে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের উপস্থিতি নিশ্চিত করতে বিশেষ আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে দূর-দূরান্ত থেকে অংশগ্রহণকারীদের ঢাকায় আনতে ১৬টি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। অনুষ্ঠান শেষে রাতেই এসব ট্রেন নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
আয়োজকরা জানিয়েছেন, এই ঘোষণাপত্রে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকবে।
মন্তব্য করুন