স্বাস্থ্যকণ্ঠ
৩ অগাস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ায় বাংলাদেশ: আসিফ নজরুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “সরকার বিদায়ের আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায়। বর্তমানে প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং প্রক্রিয়া এগিয়ে চলছে।” তিনি আরও বলেন, “এই হাসপাতাল থেকে বিদেশফেরত এবং দেশে অবস্থানরত প্রবাসীরা বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন।”

সৌদি আরবের সঙ্গে নতুন চুক্তির বিষয়েও আশার কথা শোনান উপদেষ্টা। তিনি বলেন, “সৌদি আরবের সঙ্গে এমন একটি নতুন চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও হয়নি। এই চুক্তি হলে বাংলাদেশের কর্মীরা সৌদি আরবে আরও বেশি সুযোগ-সুবিধা পাবে।”

বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “বিদেশে যাওয়ার আগে ভালোভাবে খোঁজখবর নিয়ে যাবেন। অনিশ্চিত জীবনের ঝুঁকিতে না গিয়ে, দেশে থেকেই ব্যবসা শুরু করার কথাও ভাবতে পারেন যদি সামর্থ্য থাকে।”

প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ থেকেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০