স্বাস্থ্যকণ্ঠ
৩ অগাস্ট ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে দেশজুড়ে ছাত্র-জনতার অংশগ্রহণে ১৬টি বিশেষ ট্রেন ভাড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ৫ আগস্ট জাতীয় সংসদের সামনে আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে দেশব্যাপী ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে আট জোড়া (মোট ১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির জন্য প্রাথমিকভাবে ৩০ লাখ ৪৬ হাজার টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আজ রোববার রেলপথ মন্ত্রণালয়কে বিশেষ ট্রেনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেনগুলোর রুট, সময়সূচি ও আসনসংখ্যা নির্ধারণ করে রেলওয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ৪ আগস্ট রাতে ও ৫ আগস্ট ভোরে রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে আসবে। অন্যদিকে, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে। অনুষ্ঠান শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে এসব ট্রেন নিজ নিজ গন্তব্যে ফিরতি যাত্রা শুরু করবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভাড়া নির্ধারণ করা হয়েছে রংপুর থেকে ১৪ কোচের বিশেষ ট্রেনের জন্য, যা সাড়ে ১০ লাখ টাকা। চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেনের ভাড়া ধরা হয়েছে ৭ লাখ টাকার কিছু বেশি। এছাড়া রাজশাহী, সিলেট, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকেও ভিন্ন ভিন্ন আসন সংখ্যা ও ভাড়ায় ট্রেন পরিচালিত হবে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, কোনো সংস্থা বা দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে ট্রেন ভাড়া দেওয়া হয়। তবে এসব ট্রেনে সাধারণ ভাড়ার চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি চার্জ করা হয়ে থাকে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “আমরা নিয়ম অনুযায়ী ট্রেন ভাড়া দিয়েছি। এখানে মূল বিষয় হলো—সরকার নিজস্ব অর্থায়নে পুরো ব্যয়ভার বহন করছে।”

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বড় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিশেষ ট্রেন ভাড়া করেছে। আজই (রোববার) ছাত্রদলের শাহবাগ সমাবেশে অংশ নিতে চট্টগ্রাম থেকে ২০ কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে চারটি রুটে বিশেষ ট্রেন চলেছে, যার মোট ভাড়া ছিল প্রায় ৩২ লাখ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০