স্বাস্থ্যকণ্ঠ
২ অগাস্ট ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বরবাদ’-এর সাফল্যের ছায়ায় পারিশ্রমিক বিতর্ক, ডাবিং শিল্পীর টাকা না পাওয়ার অভিযো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শাকিব খানের ব্লকবাস্টার সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে দিলরুবা দোয়েলের অভিযোগ, “সম্মানটাই তো পেলাম না”

গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের দীর্ঘ লাইন, আয় প্রায় ৭৫ কোটি টাকা। তবে এই সাফল্যের মাঝেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক।

অভিনেত্রী দিলরুবা দোয়েল অভিযোগ তুলেছেন, সিনেমাটির পরিচালক মেহেদী হাসান হৃদয় তার ডাবিং পারিশ্রমিক পরিশোধ করেননি। দোয়েলের ভাষ্য, পরিচালক তার সহকারীর মাধ্যমে ফোন করে ইধিকা পালের একটি চরিত্রের জরুরি ডাবিংয়ের অনুরোধ করেন। সেন্সর বোর্ড ছাড়ের জন্যই ডাবিং প্রয়োজন ছিল। দোয়েল রাজি হলেও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছেন।

দোয়েল বলেন, “আমি ডাবিং করেও পারিশ্রমিক পাইনি। কয়েকবার পরিচালককে ফোন করেছিলাম, ধরেননি। টাকাটা বড় বিষয় নয়, কিন্তু সম্মানটা কোথায়? এত বড় ছবি বানানোর কথা বলে অথচ শিল্পীদের সম্মান দেয় না। মনে হয়, ওনারা হলিউড থেকে এসেছেন!”

অভিযোগের জবাবে মুখ খুলেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, “আমি জানিই না ওর কোনো পেমেন্ট বাকি আছে। ও যদি ফোন করে থাকে, হয়তো অপরিচিত নম্বর দেখে ধরা হয়নি। ওর নম্বরও আমার কাছে নেই। যদি একটা টেক্সট দিত, তাহলে নিশ্চয়ই কথা হতো।”

পরিচালক আরও বলেন, “এই বিষয়ে আমার কোনো যোগাযোগ দোয়েলের সঙ্গে হয়নি। এই সিনেমায় বাংলাদেশের এডি ছিলেন আজাদ ভাই। আর বাকিরা ভারতের টিম থেকে। ডাবিং সংক্রান্ত ব্যাপারে আমি কিছু জানি না।”

উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমাটি ২০-২৫ কোটি টাকায় নির্মাণ হয়েছে বলে জানা গেছে। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, বাবু, সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। সিনেমার বিশেষ আকর্ষণ হিসেবে একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

সিনেমাটির বিপুল সাফল্য এবং বাণিজ্যিক সাড়ার মধ্যে শিল্পীদের পারিশ্রমিক সংক্রান্ত বিতর্ক নতুন করে বাংলা সিনেমার পেশাদারিত্ব ও নৈতিকতার প্রশ্ন সামনে এনে দিয়েছে বলে মনে করছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০