স্বাস্থ্যকণ্ঠ
২৩ জুলাই ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য দৃশ্যমান করা জরুরি: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য আরও স্পষ্ট ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি বলেন,
“জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা রাজনৈতিক দলগুলোকে নিয়ে অতীতকে স্মরণ করতে চেয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল ঐক্যের একটি দৃশ্যমান চিত্র তুলে ধরা। কিন্তু এক বছর যেতে না যেতেই আমরা পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের ইঙ্গিত দেখতে পাচ্ছি। রাজনৈতিক ঐক্যকে দুর্বল ভাবলে তারা সেটিকে সুযোগ হিসেবে নিচ্ছে।”

বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২-দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ এবং গণফোরামের মিজানুর রহমান।

বৈঠকে সব দলের নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণঐক্য অটুট রাখার ওপর জোর দেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

এছাড়াও, অংশগ্রহণকারী নেতারা বিচার, সংস্কার ও একটি অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়ায় তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তাঁরা অনুরোধ করেন আগামী জাতীয় নির্বাচন ও গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিয়মিত সর্বদলীয় সভা আয়োজন করা হোক।

বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা জানান, আমরা কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেব না। এই দেশ সবার, দায়িত্বও সবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০